• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে প্রধানমন্ত্রী উপহার পেল মুচি সম্প্রদায়ের ১৮ জন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। করোনা মহামারিতে নীলফামারীর ডোমার উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার পেল মুচি সম্প্রদায়ের (জুতা সেলাই করে) ১৮ জন হতদরিদ্র ব্যাক্তি। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন প্রমূখ উপস্থিত ছিলেন। প্রতিজনের খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, আলু পাঁচ কেজি, তেল এক লিটার, চিনি এক কেজি, ডাল এক কেজি, সেমাই দুই প্যাকেট। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে বেজায় খুশি দরিদ্র এ মানুষেরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, দেশের কোন মানুষ যেন না খেয়ে থাকে এ জন্য হতদরিদ্র মানুষ খুঁজে বের করে তাদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুচি সম্প্রদায়ের ১৮ জনকে প্রধানমন্ত্রী উপহার তুলে দিয়েছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ