• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর

সিসি নিউজ ডেস্ক ।। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে টানা কয়েকদিন ধরে চলা যুদ্ধে অবশেষে বিরতি এসেছে; শুক্রবার থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে ১১ দিনের সহিংসতার অবসান হলো।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২৪০ জন মারা গেছে এবং এদের বেশির ভাগেরই মৃত্যু হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়।

যুদ্ধবিরতি শুরুর পর পরই ফিলিস্তিনিরা গাজার রাস্তায় নেমে আসে এবং ‘আল্লাহ মহান’ ‘আল্লাহকে ধন্যবাদ’ এসব শ্লোগান দিতে থাকে। ইসরায়েল ও হামাস – দু পক্ষই এবারের সংঘাতে তাদের জয় দাবি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই যুদ্ধবিরতি উন্নতির জন্য সত্যিকার সুযোগ এনে দিয়েছে।

বৃহস্পতিবারও গাজার উত্তরে হামাস স্থাপনাগুলোতে অন্তত একশ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবং জবাবে রকেট ছুড়েছে হামাস। উভয় পক্ষের মধ্যে গত ১০ মে লড়াই শুরু হয়েছিলো।

বিবিসি জানিয়েছে, অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর আল আকসা মসজিদের প্রাঙ্গণে সংঘর্ষ শুরু হয়। এই এলাকাটি মুসলিম ও ইহুদিদের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত। সেখান থেকে ইসরায়েলি সৈন্যদের সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করে দিয়ে গাজা নিয়ন্ত্রণকারী হামাস রকেট ছুড়তে শুরু করে। এর জবাবে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে এ সহিংসতায় গাজায় প্রায় ১০০ নারী ও শিশুসহ কমপক্ষে ২৩২ জন নিহত হয়েছে। ইসরায়েল বলেছে, অন্তত ১০০ যোদ্ধা গাজায় নিহত হয়েছে,তবে হামাস অবশ্য তার যোদ্ধাদের ক্ষয়ক্ষতির কোন তথ্য প্রকাশ করেনি।

আর ইসরায়েলে দুটি শিশুসহ ১২জন নিহত হয়েছে। ইসরায়েলের দাবি গাজা থেকে তার ভূখণ্ড লক্ষ্য করে অন্তত চার হাজার রকেট ছুড়েছে হামাস।

ইসরায়েল বলছে, তারা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে সর্বসম্মতভাবেই। আর নজিরবিহীন সামরিক সাফল্য দাবি করে টুইট করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী।

অন্যদিকে হামাসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছে, ইসরায়েল যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে, সেটি ফিলিস্তিনের মানুষের কাছে জয়ের মতো এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর একটি পরাজয়।

তবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক হামাস কাউন্সিলের বাসেম নায়েম বিবিসির কাছে এ যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয় তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনের জন্য ন্যায় বিচার নিশ্চিত না করে বা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না করে এ যুদ্ধবিরতি হবে ভঙ্গুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ