• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানববন্ধন 

সিসি নিউজ ।। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত চলমান আগ্রাসনের প্রতিবাদে সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়েছে। শুক্রবার (২১ মে) বাদ জুম্মা নামাজের পরে শহরের শহীদ ডাঃ জিকরুল হক সড়কের প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী মিজবাহী।
এ সময় আরো বক্তব্য রাখেন  আহলে সুন্নাত ওয়াল জামাআত জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব গুলজার আশরাফী, আলহাজ্ব জুবায়ের আলম, আহলে সুন্নাত ওয়াল জামাআত সৈয়দপুর থানা শাখার সভাপতি শফি রেজা, সাধারণ সম্পাদক খালিদ আজম আশরাফী, থানা শাখার সাংগঠনিক সম্পাদক নাদিম আশরাফী, আহলে সুন্নাত ওয়াল জামাআতের জেলা কমিটির উপদেষ্টা মোস্তফা ফিরোজ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন আকতার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, , পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, আমেরিকার মদদে মুসলিম দেশ ফিলিস্তিনি উপর বর্বরোচিত হামলা করছে। মুসলিম দেশ ছাড়া অন্য কোন দেশ ইসরায়েলের বিরুদ্ধে কোন কথা বলছে না। অতিবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে হবে।
একই সময়ে নীলফামারী জেলা শহরের সকল মসজিদ থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
কেন্দ্রীয় বড় মসজিদের পেশ ইমাম খন্দকার আশরাফুল হক নুরী সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মো. হাবিবুল্লাহ, ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আসাদুজ্জামান, শাহীপাড়া জামে মসজিদের ইমাম আবু মো. মুসা, হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা মো. মিজানুর রহমান প্রমুখ।
বক্তব্যে বলেন,‘ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে যখন নারীরা বিধবা হচ্ছেন, শিশুরা মরছে, মানুষ মরছেন তখন চুপ করে রয়েছে জাতিসংঘ। এমনকি চুপচাপ বসে রয়েছে ওআইসি। ইসরায়েলকে অন্তর থেকে ঘৃণা করে ইসরাইলি পণ্য বর্জনের ঘোষনা দেন বক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ