• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল ৩১ মে পর্যন্ত

সিসি নিউজ ডেস্ক ।। ভারতের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত এটি কার্যকর থাক‌বে।

শুক্রবার (২১ মে) আগরতলা ত্রিপুরার বাংলা‌দেশ সহকা‌রী হাইক‌মিশন থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এতে বলা হ‌য়ে‌ছে, ভার‌তের স‌ঙ্গে চলমান স্থলসীমান্ত দি‌য়ে যাত্রী‌দের চলা‌ফেরায় নি‌ষে‌ধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়া‌নো হ‌য়ে‌ছে।

ক‌রোনাভাইরাস প‌রি‌স্থি‌তির কার‌ণে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর মেয়াদ শেষ হয় গত ৯ মে।

আবার নতুন ক‌রে দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়া‌নো হয়, যা আগামী ২৩ মে শেষ হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় সীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়াল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ