• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সৈয়দপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে শুক্রবার (২১ মে) রাতে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি নজির হোসেন নজু, সহ-সাধারণ সম্পাদক এম ওমর ফারুক, দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র রায়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুন্নিসা, কার্যকরী সদস্য কাজী জাহিদ, মো. নজরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন প্রামানিক, জসিম উদ্দিন প্রমূখ।
গোটা বিদায়ী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী অতিথি ইউএনও নাসিম আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে সৈয়দপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান মিলনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২০১৯ সালের ২৮ নভেম্বর নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. নাসিম আহমেদ যোগদান করেন। তিনি সৈয়দপুরে ইউএনও হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনেক সুনাম অর্জন করেন। সম্প্রতি তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে কক্সবাজারে বদলি হয়েছেন। এর আগে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ