• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে করোনার টিকার মজুদ শেষ: টিকা কার্যক্রমবন্ধ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলায় করোনা ভাইরাসের টিকার মজুদ শেষ হয়েছে। এতে শুক্রবার (২১ মে) থেকে করোনার টিকা দেওয়া কার্যক্রম বন্ধ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ। প্রথম পর্যায়ের টিকা নেওয়ার পর এখনো দ্বিতীয় পর্যায়ে ৮ হাজার ৩৮০ জন টিকা নেওয়ার বাকি রয়েছে। দ্বিতীয় পর্যায়ে টিকা নিতে না পারায় দুঃচিন্তায় রয়েছে তারা।

ইপিআই কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এ পর্যন্ত ডোমার উপজেলায় ১৭ হাজার ৪৫০ জনকে প্রথম পর্যায়ের টিকা দেওয়া হয়েছে। ৯ হাজার ৭০ জনকে দ্বিতীয় পর্যায়ের টিকা দেওয়া সম্ভব হয়েছে। করোনার টিকার মজুদ শেষ হওয়ায় এখনো দ্বিতীয় পর্যায়ের ৮হাজার ৩৮০ জনকে টিকা দিতে বাকি রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী টিকা দেওয়া কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধত্বন কতৃপক্ষকে টিকার মজুদ শেষের বিষয়টি জানানো হয়েছে। টিকা পেলে আবোরো কার্যক্রম শুরু হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ