সিসি নিউজ ।। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল আমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, সিরাজগঞ্জ সদরের বিলধলি কামারপাড়ার মুত আব্দুল করিম শেখের পুত্র সিএনজি চালক মাসুদ রানা (৩৬) ও একই উপজেলার শিয়ালকোল শাহাপাড়ার মৃত দেলবার প্রামানিকের পুত্র আব্দুস সোবহান (৩২)।
শুক্রবার সকালে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি নীল রংয়ের পুরাতন সিএনজি, ২টি বাটন মোবাইল ফোন ও নগদ ১১,৭২৫ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।