• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিয়ে করলেন লাক্সতারকা মাহবুবা ইসলাম রাখি

বিনোদন ডেস্ক ।। বিয়ে করেছেন লাক্সতারকা মাহবুবা ইসলাম রাখি। প্রায় আড়াই বছরের পরিচয় আর দেড় বছরের প্রেমের পর শুক্রবার দুবাইতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বরের নাম সজ্জাদ হোসাইন। প্রকৌশলী হলেও তিনি ব্যবসায়ের সঙ্গে যুক্ত আছেন সিঙ্গাপুরে।

রাখি জানান, তাদের মধ্যে দুই বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত হয়। বাংলাদেশে জন্ম হলেও ছোটবেলা থেকে সাজ্জাদ সিঙ্গাপুরে থাকেন। তিনি সেখানকারই নাগরিক এবং সেখানেই ব্যবসা করেন। ১৯ মে সকালে দুবাইতে হট এয়ার বেলুনে তাদের আংটি বদল হয়েছে। বুধবার তার ডান হাতের অনামিকায় পরা আংটির ছবি ফেসবুকে প্রকাশ করেন রাখি।

২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন রাখি মাহবুবা। বিপাশা হায়াতের রচনা এবং তৌকীর আহমেদ পরিচালিত ‘বিস্ময়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে তাঁর। এরপর বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন তিনি। এর মধ্যে সিলন গোল্ড টি, স্কয়ার কোম্পানির চ্যাপস্টিক, প্রাণ ক্র্যাকো, মেরিল রিভাইভ ট্যালকম পাউডার, মেরিল লিপজেল, গ্লোব ক্র্যাকার্স ইত্যাদি বিজ্ঞাপনচিত্রে কাজ করে প্রশংসিত হন; পাশাপাশি কাজ করেছেন মিউজিক ভিডিওতেও। শুধু তা–ই নয়, ২০১৩ সালে চ্যানেল আই আয়োজিত রিয়েলিটি শো ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’ অনুষ্ঠানে উপস্থাপনা করে বেশ আলোচিত হন তিনি।

২০১৩ সালে রাখি মাহবুবা প্রকৌশল বিষয়ে স্নাতক করার জন্য পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। দেশটির পার্থের এডিথ কোয়ান ইউনিভার্সিটিতে (ইসিইউ) পুরকৌশলে স্নাতক করেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াতেও আমি মিউজিক ভিডিও এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। ওখানে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেও ক্যামেরা ছেড়ে যেতে পারিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ