• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে পৃথক দূর্ঘটনায় শিশু ও কৃষক নিহত

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটে পৃথক ঘটনায় এক জন শিশু ও এক জন নিহত হয়েছেন। রোববার (২৩ মে) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়বাড়ী ঘাট ও পাঁচবিবি উপজেলার ঘোড়াপা এলাকায় এ দুটি ঘটনার পর বিকেলে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষনা করেন।
নিহতদের পারিবারিক সূত্রের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, রোববার দুপুরে আয়শা সিদ্দিকা (১১) নামে এক শিশু বাড়ীর পাশে তুলশী গঙ্গা নদীতে অন্য শিশুদের সঙ্গে গোসল করার সময় সবার অজান্তে নদীর পানিতে ডুবে যায়।
তার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বিকেলে নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আয়শা সিদ্দিকা জয়পুরহাট সদর উপজেলার গোয়াবাড়ী ঘাট গ্রামের রাসেল বাবুর মেয়ে।
অপরদিকে, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রোববার দুপুরে পাঁচবিবি উপজেলার ঘোড়াপা গ্রামের কৃষক আরিফুল ইসলাম নিজ ফসলি জমি থেকে বৈদ্যুতিক সেচ যন্ত্রটি বাড়িতে নেওয়ার জন্য যান। এসময় পাম্পের বৈদ্যুতিক সংযোগের ছেঁড়া তার পায়ে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। পরে উদ্ধার করে বিকেলে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ