• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তারাগঞ্জে বাড়ির গেট বানাতে মসজিদের প্রাচীর ভাঙ্গার অভিযোগ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।। রংপুরের তারাগঞ্জে একটি পরিবারের বিরুদ্ধে বাড়ির পিছন গেট বানাতে জামে মসজিদের নির্মাণধীন পুরনো সিমানা প্রাচীর ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত পরিবারের লোকজন সত্যতা স্বীকার করে বলেছেন মসজিদের জায়গাটি ফাঁকা থাকায় এমনটি করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের খুর্দ্দবেলাইচন্ডী ডাঙ্গাপাড়া গ্রামে অবস্থিত খুর্দ্দবেলাইচন্ডী জামে মসজিদে ওই এলাকার প্রায় শতাধিক পরিবারের লোকজন নামাজ আদায় করে আসছেন। মসজিদের সিমানা প্রাচীরের সঙ্গেই জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি পরিবার নিয়ে বসবাস করে আসছেন। গত মঙ্গলবার (২৫ মে) সকাল প্রায় ৮টার সময় অভিযুক্ত ব্যক্তি জাহাঙ্গীর আলমসহ তার স্ত্রী ও সন্তানেরা জামে মসজিদের সিমানা প্রাচীরের কিছু অংশ ভেঙ্গে ফেলে তাদের বাড়ির পিছনের গেট তৈরীর পরিকল্পনা করেন। খুর্দ্দ বেলাইচন্ডী জামে মসজিদের সভাপতি আব্দুল হাকিম সাংবাদিকের অভিযোগ করে বলেন, মসজিদের সিমানা প্রাচীরের মধ্যে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের কোন জমি নেই। ওই ব্যক্তির বাড়ির গেট সামনের দিকে আছে। তবুও কেন সমজিদের সিমানা প্রাচীর ভেঙ্গে দিয়ে বাড়ির পিছনে গেট নির্মাণ করতে চাচ্ছেন জানি না। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলেন তিনি জানান। অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তিনি বলেন, মসজিদ কারো একর নয়, সবার। মসজিদের সামনের জায়গাটা ফাঁকা থাকায় উক্ত স্থানে পোয়াল (খড়), বালুসহ বিভিন্ন সমগ্রী রাখে আসছি। সামনেরগেট দিয়ে একটু ঘুরা হয় তাই মসজিদের কয়েক হাত প্রাচীর ভেঙ্গে ফেলে এখানে গেট নির্মাণ করা পরিকল্পনা করেছি। তাতে আবার সমস্যা কোথায়। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোখলেছুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। অভিযুক্ত ব্যক্তি ও মসজিদের কমিটির সাথে কথা বলে কি করা যায় দেখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ