• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেরোবির ছাত্র অঙ্কারের চিকিৎসার দায়িত্ব নিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ঐতিহ্য

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। ‘অর্থের অভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র অঙ্কার অধিকারীর চিকিৎসা হচ্ছে না’ ফেসবুকে এমন সংবাদ নজরে আসে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক ডাকসু সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য’র। পরে বেরোবি ছাত্র ও দিনাজপুরের খানসামা উপজেলার বাসিন্দা অঙ্কার অধিকারীর চিকিৎসার দায়িত্ব নেন তিনি। দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাঁকে শেখ হাসিনা বার্ণ হাসপাতালে নেয়া হবে বলে জানিয়েছে তার পরিবার।

প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়লের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শেসনের শিক্ষার্থী অঙ্কার অধিকারী। তাঁর গ্রামের বাড়ি উপজেলার টংগুয়া গ্রামে। সে গত ৮ মে বিদ্যুৎস্পৃশ্য হয়ে হাত পুড়ে ফেলেছে। যার কারণে তার হাতে সার্জারি করা হয়েছে এবং এখন পর্যন্ত একটি আঙুল কেটে ফেলা হয়েছে। চিকিৎসকের পরামর্শ মতে তার দ্বিতীয় বার সার্জারি করা অতি জরুরী, না হলে তাঁকে চিরতরে তার হাত হারাতে হতে পারে। কিন্তু আর্থিক ভাবে স্বচ্ছল না হওয়ায় তার পরিবারের একার পক্ষে এই দ্বিতীয় সার্জারির ব্যয় বহন করা মোটেও সম্ভব হচ্ছে না।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ঐতিহ্য জানান, অসুস্থ অঙ্কার অধিকারী একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। শুধু মাত্র অর্থের অভাবে তার চিকিৎসা হবে না, এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটের পরিচালক মহোদয়ের সাথে কথা হয়েছে তিনি অঙ্কারের চিকিৎসার ব্যবস্থা করবেন। এছাড়াও যদি অর্থের দরকার হয় ছাত্রলীগের সাবেক বড় ভাইয়েরা তা ব্যয় বহন করবেন। আমাদের অঙ্কারের সবচেয়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, বর্তমান ছাত্রলীগ মানবতার জন্য কাজ করছে। একাজের উৎসাহ প্রদান করছেন বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা। ছাত্রলীগ সব সময় অসহায় মানুষের পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে।

মঙ্গলবার রাতে ফেসবুকে সাহায্যের বিষয়টি তাঁর বড় ভাই, বন্ধু ও শুভাকাঙ্খীরা প্রকাশের পর বিভিন্ন জায়গা থেকে লোকজন বিকাশ ও নগদের মাধ্যমে সহায়তা প্রদান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ