• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে প্রবাসীর স্ত্রী-কন্যাকে উত্যক্ত করার অভিযোগ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে কাতার প্রবাসীর স্ত্রী ও স্কুলপড়ুয়া কন্যাকে উত্যক্ত করার অভিযোগ মিলেছে। ওই প্রবাসীর স্ত্রী গতকাল বুধবার রাতে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে জানা যায়, শহরের মুন্সিপাড়া খেজুরবাগ কবরস্থান সংলগ্ন জনৈক এক ব্যাক্তির বাসার ৬তলায় ভাড়া থাকে মা ও মেয়ে। ওই বাসার মালিকের গাড়ীর চালক মো. আলম নীচতলায় পরিবার নিয়ে বসবাস করেন। গাড়ী চালকের পুত্র মো. আনিস প্রবাসীর স্কুল পড়ুয়া কন্যাকে (১৩) রাস্তা-ঘাটে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দেয়। এমকি বাসায় পুরুষ মানুষ নেই এমনটি জেনেও গাড়ীর চালক যখন-তখন প্রবাসীর স্ত্রীর রুমে আসে এবং কুপ্রস্তাব দেয়ার চেষ্টা করে। অভিযোগে ওই গৃহবধু উল্লেখ করেন, বুধবার (২৬ মে) রাত আনুমানিক ৯টার দিকে নীচতলায় বাসা মালিককে এসব ঘটনা জানানোর সময় ড্রাইভার আলম তাকে শারিরীকভাবে লাঞ্চিত করে। এ সময় ড্রাইভারে পুত্র ও স্ত্রী মোবাইল ফোনে বিভিন্ন জনকে ডাকিতে থাকে এবং প্রবাসীর স্ত্রী-কন্যাকে নির্যাতন করাসহ সৈয়দপুর শহর থেকে তাদেরকে বিতাড়িত করার হুমকি দেয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান অভিযোগ প্রাপ্তির কথা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে আজ বৃহস্পতিবার পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ