• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফলোআপ: সৈয়দপুর শিশু ধর্ষনের চেষ্টা মামলায় বখাটে যুবক গ্রেফতার

সিসি নিউজ ।। নীলফামারী সৈয়দপুরে পাঁচ বছর ৫ মাসের এক শিশুকে ধর্ষনের চেষ্টার মামলায় বখাটে মাহাবুব হোসেনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ মে) ভোর রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালিপাড়াস্থ আসামীর বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সৈয়দপুর থানার এসআই ইন্দ্র মোহনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামী মাহাবুব হোসেনকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, মঙ্গলবার  (২৫ মে) বেলা আনুমানিক ২টার দিকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ল্যাট্রিনের পাশে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে বখাটে ওই যুবক।

সূত্র মতে, ওই স্কুলের পাশে ডাঙ্গাপাড়ায় শিশুটি তাঁর দাদা বাড়িতে গিয়েছিল। দুপুরের দিকে সমবয়সী আরো দুজন শিশুসহ স্কুল মাঠে খেলার সময় ডাঙ্গাপাড়ার মফিজুল ইসলামের বখাটে পুত্র মাহাবুব হোসেন শিশুটিকে জোর করে ল্যাট্রিনের পাশে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্না করলে বখাটে ওই যুবক পালিয়ে যায়।

ওই দিন সন্ধ্যায় শিশুটির বাবা কাজী সবুজ নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ইতিমধ্যে শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নীলফামারী আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ