• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের যাত্রা শুরু

সিসি নিউজ ডেস্ক ।। পুলিশ সদস্যদের জন্য কম ভাড়ায় দূরপাল্লার যাত্রায় বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে রংপুরের উদ্দেশে এ সার্ভিসের প্রথম বাসটি ছেড়ে গেছে।

শুক্রবার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

মিডিয়া উইং থেকে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের প্রথম বাসটি পুলিশ সদর দফতরের সামনে থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়।

শনিবার বিকেল ৩টায় বাসটি রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনস থেকে পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। এ রুটের ঢাকাগামী সব পর্যায়ের পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এই বাস সার্ভিসের সেবা ভোগ করতে পারবেন।

গত ১৫ এপ্রিল ড. বেনজীর আহমেদের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে যোগদান করার বছরপূর্তি হয়েছে। এ উপলক্ষে পুলিশ সদস্যদের জন্য ঢাকা থেকে সব বিভাগীয় শহরে যাতায়াতের জন্য বাস সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়। অতি দ্রুত সময়ের মধ্যেই সব রুটে একযোগে এ সার্ভিস চালু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ