• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাইশা নামে সাড়ে পাঁচ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯মে) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার দরগাতলাহাট গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আলমগীর জাহান।

মাইশা জয়পুরহাট সদর উপজেলার দরগাতলাহাট গ্রামের রিপন হোসেনের মেয়ে ।

ওসি আলমগীর জাহান জানান, শনিবার বিকেলে শিশু মাইশাকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। এরপর পর অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় শিশুটিকে বাড়ির অদূরে একটি পুকুরে পাওয়া যায়। পুকুর থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ