• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশ বাহিনীর আর্থিক ও সামাজিক মর্যাদা বেড়েছে- আইজিপি

নওগাঁ প্রতিনিধি ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় বর্তমানে পুলিশ বাহিনীর আর্থিক ও সামাজিক মর্যাদা ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। তিনি বলেন- পুলিশ বাহিনীর সকল সদস্য সন্মানজনক বেতনভাতা পেয়ে থাকেন। দূর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে বর্তমান সরকার পুলিশের কল্যানে বহুবিধ উদ্যোগ গ্রহন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে গর্বিত পুলিশ বাহিনী আমাদের স্বাধীনতাযুদ্ধে যেমন গুরত্বপূর্ণ ভুমিকা রেখেছে তেমনই এখন তারই স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে ভুমিকা রাখতে হবে।

সোমবার দুপুরে নওগাঁ শহরের বাঁঙ্গাবাড়ীয়া মহল্লার ডিগ্রী মোড় সংলগ্ন স্থানে জেলা পুলিশ শপিংমল এর ভিত্তিপ্রস্তর স্থাপনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পুলিশের এর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।

প্রধান অতিথি ড. বেনজীর আহমেদ বলেন, দেশের ৬৪ জেলায় এমন উদ্যোগ গ্রহন করা প্রয়োজন। এতে করে বৈধভাবে আয় করা সম্ভব। ইতোমধ্যে পুলিশের আটা, পানি, চিনি ও লবনসহ কিছু পণ্য উৎপাদন শুরু হয়েছে এবং আগামীতে তেল সহ আরো কিছু পন্য উৎপাদন করা হবে। আগামী কিছুদিনের মধ্যে সেগুলো বাজারজাত শুরু হবে।

এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক আইজিপি ও সচিব তৈয়ব উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও জেলা প্রশাসক হারুন অর রশীদ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কে.এম.এ মামুন খান চিশতী, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুনসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, গত বছর সাবেক আইজিপি ও সচিব তৈয়ব উদ্দিন আহমেদ জেলা পুলিশকে ৪৬ শতাংশ জমি দান করেন। আগামী ৯০-১৪০ দিনের মধ্যে কার্যক্রম শুরু হবে। শেয়ার বিক্রি হবে ১০ হাজার টাকা করে। শুধু পুলিশ সদস্যরাই শেয়ার কিনতে পারবেন। বিনিয়োগকারীরা এখান থেকে লভ্যাংশ পাবেন।

জানা গেছে, নওগাঁর বদলগাছী উপজেলার কৃতিসন্তান তৈয়ব উদ্দিন আহমেদ। তিনি ১৯৬১ সালে পিএসপি কর্মকর্তা হিসেবে পুলিশে যোগ দেন। চাকরি জীবনে দু’বার আইজিপি হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি অবসরে যান।
নওগাঁ শহরের অভিজাত এলাকা বাঁঙ্গাবাড়ীয়া মহল্লার ডিগ্রী মোড় সংলগ্ন স্থানে কয়েক কোটি টাকা মূল্যের ৪৬ শতাংশ জমি জেলা পুলিশকে দান করেন। জমি দানের বিষয়টিকে স্থানীয় পুলিশ ও এলাকাবাসী বিস্ময়ের সঙ্গে প্রশংসা করেছেন। সেই জমির ওপর জেলা পুলিশের কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে পরিকল্পনার অংশ হিসেবে শপিংমল-এর পার্শ্বে অন্য অংশে একটি আধুনিক মানের ভবন নির্মান করা হবে। যেখানে থাকবে ভিকটিম সাপোর্ট সেন্টার, পুলিশ ম্যাচ এবং বানিজ্যিক ফরমেশনসহ বিভিন্ন কার্যক্রম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ