• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এ্যাডভোকেসি সভা

ঈশ্বরদী প্রতিনিধি ।। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষ্যে মঙ্গলবার এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে এবং স্বাস্থ্য সম্মতভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শতভাগ সফল করার নিমিত্তে সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের প্রচারণার জন্য আহব্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ আসমা খান। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন, শিশু চিকিৎসক ডা: আব্দুল বাতেন, আরএমও ডা: শফিকুল ইসলাম শামিম, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার ও প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। সঞ্চালনা করেন ডা: মশিউর রহমান মাসুদ।

জানা গেছে, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ১৬৮টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত মোট (২৮,৯৪০ + ৩৯৯৫)=৩২,৯৩৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ