• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঠোঁটে কাগজে লেখা চিরকুট নিয়ে অচিন পাখি কৃষকের বাড়িতে

সিসি নিউজ ডেস্ক ।। নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কৃষকের বাড়িতে অচিন পাখির আগমন ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাখিটির ঠোঁটে ছিল আরবি ও বাংলা অক্ষরে লেখা চিরকুট।

সোমবার (৩১ মে) দুপুরে উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষক সন্তোশ প্রামাণিকের বাড়ির টিনের চালায় এসে বসে পাখিটি। পাখিটি দেখতে কবুতরের মতো হলেও আসলে কী পাখি, তা কেউ বলতে পারেননি।

কৃষক সন্তোশ প্রামাণিকের স্ত্রী মানিকজান বলেন, ‘আমি পাখিটিকে প্রথমে দেখতে পাই। খাবার দিলে সেটি টিনের চালা থেকে মাটিতে নেমে আসে। পরে খাবার দিয়ে পাখিটিকে ধরে খাঁচায় বন্দি করা হয়। এ সময় দেখা যায়, পাখির ঠোঁটে আরবি ও বাংলা অক্ষরে হাতে লেখা কাগজের চিরকুট।’

সন্তোশ প্রামাণিক জানান, চিরকুটের নিচের অংশে বাংলা অক্ষরে দুটি মেয়ে ও দুটি ছেলের নাম লেখা। আর আরবি লেখা কেউ পড়তে পারেনি।

বিষয়টি জানাজানি হলে আশপাশের গ্রামের শত শত নারী, পুরুষ ও শিশু এক নজর পাখিটি দেখতে ভিড় করে। উৎস: রাইজিং বিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ