• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিমান বাহিনীর প্রধান হচ্ছেন শেখ আবদুল হান্নান

সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন শেখ আবদুল হান্নান। বর্তমানে এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নান এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি নিয়ে আগামী ১২ জুন বিমান বাহিনী প্রধানের দায়িত্ব নেবেন।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, আগামী ১২ জুন ২০২১ তারিখ অপরাহ্ণে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদানপূর্বক উক্ত তারিখ অপরাহ্ণ থেকে ৩ (তিন) বৎসরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

শেখ আবদুল হান্নান বিমান বাহিনীতে এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন সেরনিয়াবাত। ২০১৮ সালে তিন বছরের জন্য বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব নিয়েছিলেন সেরনিয়াবাত। উৎস: যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ