• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সৈয়দপুর কিন্ডারগার্টেন উন্নয়ন সমিতির মানববন্ধন

সিসি নিউজ ।। শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে নীলফামারীর সৈয়দপুর কিন্ডানগার্টেন উন্নয়ন সমিতি। বুধবার (২ মে) সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ওই মানবববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী বরাবরে এ সংক্রান্ত একটি স্মারকলিপি ইউএনও মাধ্যমে প্রদান করা হয়েছে। এতে ৩২টি কিন্ডারগার্টের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন,  মুসলিম কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আব্দুস সোহাদ, শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের পরিচালক শফিকুল আলম, শেরে বাংলা কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ শেখ ওমর শরীফ, দেস পাবলিক স্কুলের পরিচালক কুতুব উদ্দিন আলো, ইকরা বাংলাদেশ মাদ্রাসা অধ্যক্ষ আলহাজ কারী মাকসুদুর রহমান, মা ইসক্লুসিভ স্কুলের পরিচালক হোমায়রা বিলকিছ প্রমূখ।
এছাড়াও সৈয়দপুর কিন্ডানগার্টেন উন্নয়ন সমিতি দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটির স্থানীয় শাখার নেতা রুহুল আলম মাষ্টার।
মানববন্ধনে বক্তারা বক্তব্যে বলেন,  দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন ভাতা পেলেও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা বেতন-ভাতা না পেয়ে অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন। তাই ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে এবং শিক্ষকদের সার্বিক দিক বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানান। পরে প্রধানমন্ত্রীর বরাবরে সৈয়দপুর কিন্ডারগার্টেন উন্নয়ন সমিতির পক্ষ থেকে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি ইউএনও মাধ্যমে প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ