• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে তিন লাখেরও বেশি শিশুকে

নীলফামারী প্রতিনিধি ।। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে নীলফামারী জেলায় তিন লাখ তিন হাজার আট’শ ৯৩টি শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ছয় মাস থেকে ১১মাস বয়সী শিশু রয়েছে ৩০ হাজার ১৮৯টি এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী শিশু রয়েছে ২লাখ ৭৩হাজার ৭০৪টি।
আগামী ৫জুন শনিবার থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ১৯জুন পর্যন্ত।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর প্রস্তুতি নিয়ে জানান সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।
এতে জানানো হয় ৬-১১ মাস বয়সীদের নীল এবং ১২-৫৯মাস বয়সীদের লাল রঙ এর ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার ১৫৮৭টি কেন্দ্রে সকাল নয়টা থেকে স্বাস্থ্য বিধি মেনে বিকেল পাঁচটা পর্যন্ত শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ৩১৭৪জন স্বেচ্ছাসেবক এবং ১৯১জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, সপ্তাহের ছয়দিনের মধ্যে দু’দিন ইপিআই কার্যক্রম পরিচালনা করা হয় কেন্দ্রগুলোতে এই দু’দিন বাদে বাকি চারদিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে কেন্দ্রগুলোতে।
অনুষ্ঠানে ক্যাম্পেইন নিয়ে জেলার চিত্র উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল।
অনুষ্ঠানের শুরু সদ্য প্রয়াত বাংলাদেশ টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি নুরুল ইসলাম ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাকের মা মোমিনা খাতুনের জন্য বিশেষ মোনাজাত করা হয় স্বাস্থ্য বিভাগের পক্ষ্য থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ