• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৮ জুন থেকে ট্রেনের টিকিট কাউন্টারে

সিসি নিউজ ডেস্ক ।। ৮ জুন থেকে আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারেও বিক্রি করা হবে। বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে শুধু অনলাইন ও মুঠোফোন অ্যাপে বিক্রি করা হচ্ছ।

আজ রেলওয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

রেলওয়ে বলছে, করোনার কারণে ট্রেনের আসনসংখ্যার অর্ধেক ফাঁকা রাখার সিদ্ধান্ত বহাল আছে। তবে বাকি অর্ধেক আসনের টিকিট সমভাবে কাউন্টার এবং অনলাইন ও মুঠোফোন অ্যাপে ৮ জুন থেকে বিক্রি করা হবে।

সকাল আটটা থেকে টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন। কেউ টিকিট কিনে ফেরত দিতে চাইলে যথাযথ নিয়মে রিফান্ড করা হবে।

অনলাইন বা কাউন্টারে যেকোনো মাধ্যমে নির্ধারিত কোটার টিকিট অবিক্রীত থাকলে যাত্রার ৪৮ ঘণ্টা আগে অন্য মাধ্যমের কোটায় চলে যাবে। অর্থাৎ কাউন্টারের কোটার টিকিট বিক্রি না হলে স্বয়ংক্রিয়ভাবে তা অনলাইন কোটায় চলে যাবে। একইভাবে অনলাইনের টিকিট কাউন্টারে সরবরাহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ