• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাটে জেলা ছাত্রদলের সভাপতিসহ আটক ৭

জয়পুরহাট প্রতিনিধি ।। নাশকতার মামলায় জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয় থেকে তাদেরকে আটক করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন ।
আটককৃতরা হলেন জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান (৩৫), জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী (২৬), ছাত্রদল নেতা শাহরিয়ার কবির তামিম (২০) আসফাকুর রহমান পাপন (৩৩), আতিকুর রহমান সোহাগ (৩৪), হাসান আহমেদ রঞ্জু (২৮), সোহরাব ইসলাম (২০)।
ওসি আলমগীর জাহান বলেন,আটকৃতরা চলতি বছরের ১৩ জানুয়ারি জেলা বিএনপির আহ্বায়কের ব্যক্তিগত কার্যালয়ে জেলা ও উপজেলা থেকে আসা বিএনপির নেতাকর্মীদের সাথে নাশকতার পরিকল্পনা করছিলেন। সেই মামলায় তাদের আটক করা হয়।
এদিকে ছাত্রদলের নেতাদের আটকের তীব্র নিন্দা জানিয়ে তাঁদের মুক্তি দাবি করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামসুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন ও মাছুদ রানা প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ