• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

শুক্রবার (৪জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র, জমিদারনগর এলাকায় আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে নির্মিত ও নির্মাণাধীন আবাসন,উপজেলা শিশু পার্ক, উপজেলা রক গার্ডেন এবং উপজেলা পরিষদ জামে মসজিদ পরিদর্শন করেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ মাহমুদ, ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, পিআইও মাজহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ, ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীগণ।

ইউএনও খানসামা আহমেদ মাহবুব-উল-ইসলামের সৃজনশীলতা, দক্ষতা ও রুচিশীল কাজের প্রশংসা এবং আশ্রয়ণ-২ প্রকল্পের কাজের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে কোনো ভূমিহীন পরিবার থাকবে না। সে লক্ষে আশ্রয়ণ-২ প্রকল্প হাতে নিয়ে স্থানীয় সরকার কাজ করছে। এতে ভূমিহীন মানুষরা পাবে স্বপ্নের মত রঙ্গিন ঘর। আশ্রয়ণ-২ প্রকল্পে থাকবে বিদ্যুৎ ব্যবস্থা,স্যানিটেশন ও সুপেয় পানিসহ স্বাস্থ্য সম্মত পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ