নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীতে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
শনিবার দুপুরে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধীন অনুষ্ঠানে পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, বাংলাদে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকস আরিফ হোসেন মুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লিজা বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, শান্তনা চক্রবতী, জেলা পরিষদের সচিব জয়নুল আবেদীন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বক্তব্য রাখেন।
উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বালক অনুর্ধ-১৭ দলের খেলায় নীলফামারী সদর উপজেলা দলকে ৩-২ গোলে পরাজিত করে জয় লাভ করে ডিমলা উপজেলা বালক দল।
অপর দিকে একই মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-বালিক অনুর্ধ- ১৭ দলের খেলায় ডিমলা উপজেলা বালিকা দলকে ১১-০ গোলে পরাজিত করে নীলফামারী সদর উপজেলা বালিকা দল।
আয়োজকরা জানান, জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় ছয় উপজেলাসহ সদর পৌরসভার সাতটি বালক ও সাতটি বালিকা দলসহ মোট ১৪টি দল অংশ গ্রহণ করেছে।