• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশে সিনোভ্যাকের টিকার অনুমোদন

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবার চীনের সিনোভ্যাক টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। দেশে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড এ টিকার পরিবেশক হিসেবে কাজ করবে।

রোববার সকালে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার ওষুধ প্রশাসন অধিদপ্তর এ অনুমোদন দেয় বলে বিজ্ঞপ্তিতে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সিনোভ্যাকের এই টিকা ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ব্যবহার উপযোগী। দুই ডোজের এই টিকার ১ম ডোজের ২ বা ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। এ টিকার সংরক্ষণ তাপমাত্রা ২-৮ ডিগ্রি সেলসিয়াস। দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া ৫ম টিকা এটি।

সিনোভ্যাকের এ টিকা চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ব্যবহারের অনুমোদন দেয় চীন। এরপর এটি আরো ২২টি দেশে অনুমোদন পায়। ১ জুন টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ