• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ৭ মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে ২৩২ জন করোনা রোগী ভর্তি আছেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৪ জন উপসর্গে মারা গেছেন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, রাজশাহীর দুই এবং চুয়াডাঙ্গার একজন রয়েছেন। আইসিইউ এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

হাসপাতাল সূত্র জানায়, রাজশাহী বিভাগে গত মে মাসের শেষ সপ্তাহ থেকে করোনায় মৃত্যু বাড়ছে। গত ২৪ মে রাজশাহী মেডিকেলে এক দিনে প্রথম সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়। তবে ৪ জুন হাসপাতালে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল।

হাসপাতালের দেওয়া হিসাবমতে, গত ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১১৪ জন। এর মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন ৬৯ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন এবং সবশেষ আজ মারা গেলেন ৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ