• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটের করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে

সিসি নিউজ ডেস্ক ।। জয়পুরহাটে দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে প্রাণঘাতি করোনাভাইরাস। উত্তরের সীমান্তবর্তী এ জেলায় গত কয়েকদিন থেকে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা।

এমন পরিস্থিতিতে জয়পুরহাট পৌরসভা ও পাঁচবিবি পৌরসভায় সোমবার বিকেল ৫টা থেকে প্রতিদিন সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ও জরুরিসেবা বাদে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, কাঁচাবাজার, খুচরা-পাইকারি বাজার, মুদি দোকান, রেস্টুরেন্ট, গণপরিবহন, চায়ের দোকান ও গণজমায়েত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

এদিকে এ জেলায় একদিনে আরও ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৯ জনে। জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, সোমবার অ্যান্টিজেন ও আরটিপিসিআর থেকে ২২৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের হাসপাতালে ও বাড়ির আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৭ জন করোনা রোগী। এছাড়া জেলায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম জানান, জয়পুরহাটে কয়েকদিন থেকে করোনার সংক্রমণ বাড়ছে। এর মধ্যে জয়পুরহাট পৌরসভা ও পাঁচবিবি পৌরসভায় সংক্রমণ বেশি হওয়ায় এই দুই পৌরসভায় জরুরি সেবা ছাড়া প্রতিদিন বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত সব কিছুবন্ধ থাকবে। তবে কৃষিপণ্য/খাদ্যসামগ্রী পরিবহন ও দূরপাল্লার আন্তঃজেলা পরিবহন এ আদেশের আওতায় থাকবে না।

সামনে পূর্ণাঙ্গ লকডাউন দেয়া হবে কিনা- এমন প্রশ্নে ডিসি বলেন, পূর্ণাঙ্গ লকডাউন দেয়া হবে কিনা তা নির্ভর করছে জনগণের ওপর। জনগণ মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি না মানলে আমরা পূর্ণাঙ্গ লকডাউনে যাবো। উৎস: বাংলাদেশ জার্নাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ