• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাবার দেওয়া রশিতে মেয়ের ঝুলন্ত লাশ

তাফহিমুল ইসলাম, দিনাজপুর ।। দিনাজপুর শহরে বাবার কিনে দেয়া রশি দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় ভূমিকা অধিকারী(১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭জুন)দুপুরে দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ী ইস্কন মন্দির এলাকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ভুমিকা অধিকারী গুঞ্জাবাড়ী এলাকার বিবেক চন্দ্র অধিকারীর মেয়ে। গত ২৩ মে বিবেক আধিকারী গুঞ্জাবাড়ী এলাকার পরিতোষ রায়ের বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল। এখানে আসার আগে বিবেক অধিকারী দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। ভুমিকা অধিকার দিনাজপর সরকারী মহিলা কলেজে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের ছাত্রী ।

স্থানীয়রা বলেন, প্রতিদিনের মতো রবিবারও ভুমিকার অধিকারী খাওয়ার করে শোবার ঘরে ঘুমাতে যান। পরের দিন সোমবার সকালে বিবেক অধিবকারী( ভুমিকার অধিকারীর বাবা) ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বৈদ্যুতিক পাখায় মেয়ের ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বাবার কিনে দেওয়া শরীরচর্চার জন্য রশি দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার সুত্রে জানা যায়, শারীরিক সমস্যার কারনে চিকিৎসার জন্য তিনবার কলকাতায় নিয়ে যাওয়া হয়েছির ভূমিকা অধিকারীকে। সমস্যা সামাধান না হওয়ায় আত্মহত্যা করতে পারেন বলে তারা মনে করে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আসাদ্দুরজামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় সেখান থেকে একটা চিঠি ও মোবাইল ফোন উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য এম এ আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ