সিসি নিউজ ডেস্ক ।। দিনাজপুরের মাতা সাগর (বড় পুকুর) উত্তর পশ্চিম পাড় থেকে মুখ থেথলানো রক্তমাখা মোহন মণ্ডল (২৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে মাতা সাগর পার থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোহন মণ্ডল দিনাজপুর সদরের পৌর এলাকার গুঞ্জাবাড়ি মাস্টার পাড়া এলাকার রতন মণ্ডলের ছেলে।
মরদেহের পরনে একটি কালো রঙের পেন্ট এবং নীল রঙের গেঞ্জিসহ গলায় একটি হেডফোন ঝোলানো ছিলো। তার মুখের ডান দিকের অংশটি থেথলোনা ছিলো।
নিহতের বড় ভাই মিলন মণ্ডল বলেন, মোহন গতকাল মঙ্গলবার বিকেলে আমার সাথে তার শেষ দেখা হয়। সে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে বাড়ির ঘরের দেয়ালে আটকানো পোস্টারের, ফ্যানের ছবি তোলেন। বের হওয়ার পূর্বে আমার কাছে সে ৫০ টাকা নিয়ে বের হয়।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন, নিহতের লাশ উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে একটা হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন তিনি।