• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে নেসকো’র কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডোমারে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)’র বিক্রয় ও বিতরণ বিভাগ ডোমার দপ্তরের দূর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন দূর্নীতির স্বীকার ও ক্ষতিগ্রস্থ গ্রাহকরা। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম বরাবরে তার কার্যালয়ে ক্ষতিগ্রস্থ ৮ জন গ্রাহকের স্বাক্ষরিত দূর্নীতির স্বীকার ও ক্ষতিগ্রস্থ গ্রাহক লিখিত অভিযোগ প্রদান করেন।
অভিযোগ পত্র সূত্রে জানা যায়, নেসকো লিমিটেড ডোমার বিক্রয় ও বিতরণ দপ্তরের কিছু অসাধু দূর্নীতিবাজ কর্মকর্তা- কর্মচারী ভৌতিক বিল, ভূয়া বিল, বিল পরিশোধ করার পরও নানা ভাবে হয়রানি করে আসছে গ্রাহকদের। শুধু গ্রাহক হয়রানি নয় কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে খুন, নারী কেলেঙ্কারী, মাদক, ভূয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদা দাবীর মতো ঘটনাও রয়েছে।
এসময় উপজেলা বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব, সম্পাদক আতিয়ার রহমান, ভুক্তভোগী আলি মুর্তজা কাফি, রেজাউল ইসলাম, মোঃ ফিরোজ মনি, মোঃ রকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ