• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিয়েছেন খেলোয়াররা

সিসি নিউজ ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী(মুজিববর্ষ) উপলক্ষে নীলফামারীতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১২জুন) বিকেলে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ৪০মিনিটের খেলায় কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে নীলফামারী ফুটবল একাডেমি ৬-৫ গোলে চ্যাম্পিয়ন হয়।
ম্যাচ পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি রওশন কবির।
পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর প্রতিনিধি ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
এতে বক্তব্য দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিল্পী রানী মিস্ত্রি, জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
এরআগে মাদকমুক্ত থাকতে খেলোয়ারসহ সকলকে শপথ বাক্য পাঠ করান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের পরিদর্শক খবির আহমেদ।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিল্পী রানী মিস্ত্রী জানান, যারা খেলাধুলা করেন তারা মাদক গ্রহণ করতে পারেন না।
মাদক বিরোধী সচেতনতা মুলক কার্যক্রমের অংশ হিসেবে আজকে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হলো। আমরা খেলোয়ারদের মাধ্যমে সমাজকে জানাতে চাই মাদক পরিহার করুন, মাদককে না বলুন এবং মাদকের সংবাদ পেলে প্রশাসনকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ