• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাস্ক না পরায় ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক ।। ব্রাজিলে এক বিশাল মোটরসাইকেল র‍্যালিতে উপস্থিত হয়েছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এসময় তিনি মাস্ক পরিহিত ছিলেন না। এজন্য তাকে ১০৮ ডলার জরিমানা করা হয়েছে। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা আছে ব্রাজিলে। সেই নির্বাচনের প্রচারের অংশ হিসেবে সাও পাওলো প্রদেশে এ মোটরসাইকেল মিছিলের আয়োজন করে বলসোনারোর সমর্থকরা।

রবিবার (১৩ জুন) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্তের হিসেবে তৃতীয় ও মৃত্যুর হিসেবে দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে ব্রাজিল। আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট এক কোটি ৭৩ লাখ ৭৪ হাজার ৮১৮ জন এবং সেখানে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে চার লাখ ৮৬ হাজার ২৭২ জনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ