• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুষ্টিয়ায় দিবালোকে শিশু ও নারীসহ ৩ জনকে গুলি করে হত্যা

সিসি নিউজ ডেস্ক ।। কুষ্টিয়ায় গুলি করে শিশু ও নারীসহ তিনজনকে হত্যা করা হয়েছে।  রোববার সকাল ১১টার দিকে শহরের কাস্টমস মোড় এলাকার একটি মার্কেটের সমানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাকিল (২৮), আসমা (২৫) এবং তাদের শিশুসন্তান রবিন (৫)। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে তারা গুলির শব্দ শুনতে পান। এ সময় এক শিশুকে পেছন থেকে গুলি করলে পড়ে যায় সে। এরপর নারী ও এক পুরুষকে গুলি করা হয় কাছ থেকে। এরপর মার্কেটের ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে ওই হামলাকারীকে একটি বাড়ির মধ্যে আটকে রাখে।

আহতদের উদ্ধার করে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, গুলির ঘটনা জানার পর আমরা এলাকায় আসি। তিনজনকে গুলি করা হয়েছে। যে গুলি করেছিলো তাকে আমরা আটক করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ