• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কলেজের অনার্সের শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশ

সিসি নিউজ ডেস্ক ।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজে কর্মরত নন-এমপিও শিক্ষকদের বেতন দিতে কলেজ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের বেতন না দেওয়া হলে সংশ্লিষ্ট কলেজের অধিভুক্তি বাতিল করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে গত ১৩ জুন এ সংক্রান্ত নির্দেশনা কলেজে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যায় পৌনে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার্স অধিভুক্তি দেওয়ার আগে ওই কোর্সের নিয়োগকরা শিক্ষকদের বিষয়ে কলেজের দেওয়ার অঙ্গীকারনামা অনুযায়ী তাদের বেতন-ভাতাদি নিয়মিতভাবে দিতে হবে। ওই নির্দেশনা পালন করা না হলে সংশ্লিষ্ট বিষয়ে অধিভুক্তি বাতিল করা হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ