• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীর ডিমলায় গত বছরে তিস্তা নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত চারটি ইউনিয়নের ৩৫২ পরিবারের মাঝে সমাজসেবা কল্যাণ ট্রাস্ট্রের অধিনে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ জুন) দুপুরে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার।
অনুষ্ঠানে আজ ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৮৮টি পরিবারকে চার হাজার টাকা করে সাত লাখ ৫২ হাজার টাকা দেওয়া হয়।
সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার জানান, তিস্তার ভাঙ্গনে নিঃস্ব পরিবারগুলোকে সমাজসেবা কল্যাণ ট্রাস্ট্রের আওতায় প্রত্যেক পরিবারকে চার হাজার টাকা করে মোট ১৪ লাখ আট হাজার টাকা প্রদান করা হচ্ছে।
৩৫২ পরিবারের মধ্যে ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ১৮৮ পরিবার, টেপাখড়িবাড়ী ইউনিয়নে ১১৭ পরিবার, খগাখড়িবাড়ী ইউনিয়নে ২৩ পরিবার এবং খালিশা চাপানী ইউনিয়নে ২৪টি পরিবার রয়েছে।
এতে সভাপতিত্ব করেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারমান তবিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ