• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে করোনায় ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, আক্রান্ত ২৭৫

দিনাজপুর প্রতিনিধি ।। করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় সদরেই তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও ২৭৫ জন। এর মধ্যে সদরে একদিনে আক্রান্ত ১৯০ জন।

এদিকে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর সদরে সপ্তাহব্যাপী লকডাউনের তৃতীয় দিন চলছে বৃহস্পতিবার। লকডাউনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও তা বাস্তবায়নে হিমসিম খাচ্ছে প্রশাসন।

লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে, পুলিশ, র‍্যাব, বিজিবিসহ স্বেচ্ছাসেবক বাহিনী। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিদের খামখেয়ালিপনায় ভেস্তে যাচ্ছে প্রশাসনের কঠোর বিধিনিষেধের নির্দেশনা।

গত ১৩ জুন রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠক শেষে জারিকৃত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এ লকডাউন ঘোষণা করেছেন।

শহরের পাঁচটি প্রবেশমুখে পুলিশ-আনসার-বিজিবি ও র‍্যাব সদস্যরা তল্লাশিচৌকি বসালেও তেমন তৎপর নেই তাদের। লকডাউনের নির্দেশনায় জরুরি পণ্যসেবার দোকান ছাড়া অন্য সব দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ঘোষণা থাকলেও বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকান খোলা রয়েছে। অকারণে মানুষ বাড়ি থেকে বের হচ্ছে, মুখের মাস্ক থুতনিতে আটকে রেখে ঘুরছে শহরের রাস্তা-মোড় এবং অলিগলিতে।

স্বাস্থ্যবিধি মানাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় লকডাউন পালনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও অন্যান্য সামাজিক সংগঠনের নেতারা মাঠে থাকার কথা থাকলেও পুলিশ,র‍্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া কাউকে চোখে পড়েনি।

দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, গত তিন সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। বিশেষ করে দিনাজপুর সদর উপজেলায় সংক্রমণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরে ২৪ ঘণ্টায় সদরেই তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে, আরও ২৭৫ জন। এর মধ্যে সদরে একদিনে আক্রান্ত ১৯০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ