• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে ৮০ বোতল ফেন্সিডিল সহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদের মাদক দ্রব্যগুলোসহ আটক করে আজ বৃহষ্পতিবার  আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুেরর বিরামপুর উপজেলার বকুলতলা গ্রামের ভেটাই টিকড়িপাড়া এলাকার মৃত পলাশ হোসেনের স্ত্রী তাসলিমা বেগম (৪০) ও আলম মিয়ার স্ত্রী রেখা আক্তার (২৫)।।
বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, পাঁচবিবি উপজেলার আটাপাড়া মোড় হতে একটি ভাড়ায় চালিত ভ্যানে করে মাদকদ্রব্য নিয়ে ২ জন নারী পাঁচবিবি বাজারের দিকে আসছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল দল পাঁচবিবি-হিলি সড়কের রামচন্দ্রপুর গ্রামের একটি ইটভাটার সামনে ওই দুই নারী মাদক কারবারীকে ৮০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।।
আটকৃত তাসলিমা ও রেখাকে আজ বৃহষ্পাতবার বেলা আড়াইটায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ