• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা ব্যাংকের বংশাল ব্রাঞ্চের ৪ কোটি টাকা উধাও

সিসি নিউজ ডেস্ক ।। ঢাকা ব্যাংকের রাজধানীর বংশাল ব্রাঞ্চের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও হয়ে গেছে। বৃহস্পতিবার ব্যাংকটির অডিটে এ তথ্য উঠে আসার পর ওই শাখার দুই কর্মকর্তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

তারা হলেন- ব্রাঞ্চের ক্যাশ ইনচার্জ রিফাজুল হক, ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদ। শুক্রবার সকালে বংশাল থানার ডিউটি অফিসার এসআই মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি সমকালকে বলেন, ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা সরানো হয়েছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে। তাদের অভিযোগের ভিত্তিতে রিফাজুল হক এবং এমরান আহমেদ নামের ব্যাংকটির দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ওই দু’জনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডিউটি অফিসার আরও জানান, বৃহস্পতিবার রাতে মূলত অডিটের সময় টাকা উধাওয়ের বিষয়টি ধরা পড়ে। এরপর ব্যাংক কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। ব্যাংকের ওই শাখার সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ