• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রাম পৌর এলাকায় শনিবার থেকে লকডাউন

কুড়িগ্রাম প্রতিনিধি ।। মহামারি করোনা সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় কুড়িগ্রাম পৌরসভায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। শনিবার বিকাল থেকে পরবর্তী এক সপ্তাহের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এর আগে গত মঙ্গলবার বিকাল থেকে পৌর এলাকার তিনটি ওয়ার্ডে (২, ৩, ৭) কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রশাসন।
সূত্র জানায়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা সংক্রান্ত কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত মিটিংয়ে সকল সদস্যদের পরামর্শক্রমে সংক্রমণ নিয়ন্ত্রণে পৌর এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপসহ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সময়সীমা বেঁধে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে পৌর এলাকায় বিধিনিষেধের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পূর্বে বিধিনিষেধ জারি করা তিনটি ওয়ার্ডসহ পুরো পৌর এলাকা বিধিনিষেধের আওতায় আনা হচ্ছে। আগামী শনিবার থেকে এটি কার্যকর করা হবে।
নতুন আরোপিত বিধিনিষেধে পৌর এলাকায় হোটেল রেস্তোরাঁ খোলা থাকলেও সেখানে কেউ বসে খাবার খেতে পারবেন না। খাবারের হোটেল ও দোকানগুলো শুধু পার্সেল সার্ভিস চালু রাখতে পারবে। বাজার ও দোকানপাট সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চালু থাকবে। এছাড়াও পৌর এলাকায় যান চলাচল ও জনসমাগম নিয়ন্ত্রণের পাশাপাশি অহেতুক আড্ডা দেয়ার ওপরও বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ