• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কারিগরি সিলেবাসে পরিবর্তন

boardঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কারিগরি সিলেবাস পরিবর্তন করা হয়েছে। শিক্ষার হালনাগাদকৃত ১৫টি বিষয়ের সিলেবাস এবং নতুন ৬টি বিষয়ের সিলেবাস অনুমোদন করা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন শিক্ষাসচিব ড কামাল আবদুল নাসের চৌধুরী। হালনাগাদকৃত বিষয় ১৫টি হলো- এগ্রোবেসড ফুড (২) জেনারেল ইলেকট্রনিক্স (৩) অটোমোটিভ (৪) বিল্ডিং মেইনটেন্যান্স / সিভিল কন্সট্রাকশন (৫) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (৬) ড্রেস মেকিং (৭) ফার্ম মেশিনারি (৮) ফিস কালচার এন্ড ব্রিডিং / শ্রিম্প  কালচার এন্ড ব্রিডিং (৯) ফুড প্রসেসিং এন্ড প্রিজার্ভেশন (১০) জেনারেল মেকানিক্স (১১) পোল্টি রিয়ারিং এন্ড ফার্মিং (১২) জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস / ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস (১৩) রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং (১৪) ফ্লাওয়ার, ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন (১৫) ওয়েল্ডিং এন্ড ফ্রেব্রিকেশন।
নতুন প্রণয় ৬টি বিষয় হলো- সিভিল ড্রাফটিং উইথ ক্যাড (২)  মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড (৩) লাইফস্টক রিয়ারিং এন্ড ফার্মিং (৪) পেশেন্ট কেয়ার (৫) প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং (৬) আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড।
সভায় এনটিআরসিএর চেয়ারম্যান আশীষ কুমার সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহজাহান মিয়া, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কাসেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, আগামী মে মাসে অনুষ্ঠিতব্য দশম এনটিআরসিএ পরীক্ষা নতুন সিলেবাসে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ