• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় জয় বাংলা ভিলেজে ঠাঁই পেল আরো ৪৪৫ভূমি ও গৃহহীন পরিবার

এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) ।। দ্বিতীয় পর্যায়ে দিনাজপুরের খানসামা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার ২শতাংশ জমি ও স্বপ্নের পাকা ঘরসহ জয় বাংলা ভিলেজে ঠাঁই পেল ৪৪৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

রবিবার (২০জুন) সকালে ভিডিও কনফারেন্সে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমির কাগজপত্র ও গৃহ প্রদানের সনদ পেয়ে আবেগাপ্লুত কন্ঠে সবার মুখেই ছিল শেখের বেটি হাসিনার প্রশংসা ও দোয়া। এসময় খানসামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুম প্রান্তে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে ভার্চুয়ালী বক্তব্য রাখেন আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন ওসি শেখ কামাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্বপ্নের পাকা ঘরের মালিকগণ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,“আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার” এই স্লোগানে এবং “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ের ৬টি ইউনিয়নের ৪৪৫ জন ভূমি ও গৃহহীন পরিবারের জন্য খাস জমিতে গৃহ নির্মাণ কাজ করে উপজেলা প্রশাসন।

এতে প্রত্যেক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান করে সেই জমির ওপর দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি গৃহের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ধারিত নকশা অনুযায়ী সবগুলো ঘর তৈরি করা হচ্ছে। এসব গৃহে দুটি সেমি-পাকা ঘর, রান্নাঘর, সংযুক্ত টয়লেট, ইউটিলিটি স্পেস, বারান্দাসহ অন্যান্য সুবিধা রয়েছে। প্রত্যেক সুবিধাভোগীর নামে সরকারি ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক কবুলিয়ত দলিল রেজিস্ট্রেশন, নামজারি সম্পন্নকরণসহ সকল কাজ সম্পন্ন করে শনিবার জমি ও গৃহ প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ