• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অভিনেত্রী আমিশা প্যাটেল হাসপাতালে

Patelবিনোদন ডেস্ক: হাসপাতালে ভর্তি হলেন ‘কহোনা পেয়ার হ্যায়’ খ্যাত বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। দেশি ম্যাজিক ছবির শুটিং করতে গিয়ে ডান পা ও কোমরে আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুসারে, টানা কয়েক সপ্তাহ তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হতে পারে বলে জানিয়েছেন আমিশার মুখপাত্র।

এদিকে ওয়ান ইনডিয়ার খবরে জানা গেছে, ছবির একটি অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের জন্য দৌড়াতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে কোমর ও পায়ে আঘাত পান আমিশা। সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পরপরই পরিচালক ছবির শুটিং বন্ধ করে দেন।

এ প্রসঙ্গে ছবির পরিচালক মেহুল আথা জানান, আমিশা অল্পের জন্য হাত-পা ভাঙা থেকে রক্ষা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তবে তার অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক। তিনি আরো জানান, আমিশা সুস্থ হয়ে দ্রুত শুটিংয়ে ফিরতে চাইছেন। কারণ, পরে আবার সিডিউল জটিলতায় পড়ে যেতে পারেন। বর্তমানে ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী তিনটি ছবির শুটিং করছেন। এগুলো হচ্ছে ‘ভাইজি সুপার’ ‘রান ভোলা রান’ এবং ‘দেশি ম্যাজিক’ ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ