দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুর সদর উপজেলার পশ্চিশ শিবরামপুরে বায়তুল ইসলাম জামে মসজিদে ফ্যানের সাথে গোলায় দড়ি পেচিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে।
সোমবার(২১জুন) আসরের নামাজের সময় মসজিদে মুয়াজ্জিন মসজিদে আজান দিতে এলে মসজিদের ভিতরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।
নিহত মিন্টু (৬৫) পশ্চিম শিবরামপুর এলাকার মৃত আজিজুল ইসলাম এর ছেলে। দিনাজপুর ট্রাক ট্রার্মিনালে তিনি কেয়ারটেকারের কাজ করতেন।
মসজিদের মুয়াজ্জিন জোবায়ের জানান, যোহরের নামাজ শেষ করে আমি চিরিবন্দরে গ্রামের বাড়ি গিয়েছিলাম। আসরের নামাজের ১০মিনিট আগে যখন মসজিদে প্রবেশ করি তখন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেই। তিনি আরো জনান, এশার নামজের সময় সমজিদে তালা মারি এবং ফজরে তালা খোলা হলে এলাকার মুসল্লির সুবিধার জন্য সাড়াদিন তালা খোলা রাখা হয়।
এলাকাবাসী সুত্রে জানাযায়, প্রায় ৮/১০ দিন আগে মিন্টুকে তার পরিবার বাড়ি থেকে বেড় করে দিয়েছে। মিন্টু তার ছেলে দূর্ঘটনায় মারা গিয়েছে বলে তার বন্ধুর কাছে ২ হাজার টাকা নিয়ে নেশা করেছে। বিষয়টি পরিবারের লোকজন জানতে পারলে মিন্টুকে বাড়ি থেকে বের করে দেয়।
মিন্টুকে বাড়ি থেকে বের করে দিলে মিন্টু তার বাড়ির পাশেই মসজিদে রাত্রী যাপন শুরু করেন। ৩/৪ দিন ঐ মসজিদে রাত্রী যাপনের পর মসজিদ কমিটি তাকে সেখার থেকে বাসায় ফিরতে বলেন। আজ দুপুরে সে মসজিদের ভিতরে ফ্যানের সাথে গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
দিনাজপুর কোতোয়ালী থানার ওসি( তদন্ত) আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা খবর পেয়ে আমার ঘটনাস্থলে যায়। সেখানে মসজিদের ফ্যানে একটি ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের তদন্ত আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।