• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

ইনসান সাগরেদ, পঞ্চগড় ।। পঞ্চগড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আফরোজা বেগম (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার সকাল ১১ টার দিকে মারা যান আফরোজা। তিনি ওই এলাকার তরিকুল ইসলামের স্ত্রী।

করোনার দ্বিতীয় ঢেউয়ে জেলায় এটিই প্রথম মৃত্যু। এ নিয়ে পঞ্চগড়ে করোনায় মৃতের সংখ্যা দাড়ালো ২১ জনে। পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ১৪ জুন ওই নারীর নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৬ জুন পজিটিভ আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ