• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেরোবির অসমাপ্ত পরীক্ষা হবে অনলাইনে, শুরু ৪ জুলাই

সিসি নিউজ ডেস্ক ।। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অনুষ্ঠিত অসমাপ্ত পরীক্ষা আগামী ৪ জুলাই ২০২১ তারিখ থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হয়ে পরবর্তীতে করোনা মহামারীর কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারি নির্দেশে স্থগিত করা হয়েছিল। শুধুমাত্র সেসকল অসমাপ্ত পরীক্ষা আগামী ৪ জুলাই থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে।

ভিসি প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এসকল পরীক্ষা আগামী ৪ জুলাই ২০২১ থেকে ১৪ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভিন্ন সেমিস্টারের নিয়মিত পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে।

ডিনস কমিটির সভায় এসময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোঃ মিজানুর রহমান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন মোঃ আতিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ