কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মধ্যরাজীব ডাংঙ্গাপাড়ার তৈয়ব আলীর পুকুরে শনিবার রাতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে প্রায় ২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুবৃর্ত্তরা।
তৈয়ব আলী জানায়, তার ৩০ শতাংশ জমির পুকুরে গতবছর রুই,কাতলা,মৃগেল ও তেলাপিয়া মাছসহ ৮ থেকে ১০ প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন। বর্তমানে একেকটি মাছের ওজন ৫০০ গ্রামের বেশি হয়েছে। এই মুহূর্তে মাছ গুলো বিক্রি করলে তার প্রায় ২লাখ টাকা আয় হতো। কিন্তু পূর্ব শত্রুতার কারণে রাতে কে বা কারা পুকুরে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ গুলো মেরে ফেলে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জানায়, আমি ঘটনাটি শুনেছি। নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।