• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিসি নিউজ ডেস্ক ।। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে মানুষ এবং যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম।

সচিব জানান, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ছাড়া এসময় কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসময় বিজিবি এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়মিত টহলে থাকবেন।

আনোয়ারুল ইসলাম জানান, এবারের লকডাউনে পুলিশের ইস্যু করা মুভমেন্ট পাসের ব্যবস্থা থাকবে না। প্রাথমিকভাবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে, এর মেয়াদ বাড়ানো হবে কি না।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বিধিনিষেধকালীন দুস্থ মানুষেরা যেন খাদ্য কষ্টে না থাকে, তা নিশ্চিত করতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ