• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইয়াবাসহ পিবিআই কর্মকর্তা গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক ।। চট্টগ্রামের কর্ণফুলী থানার ভেল্লাপাড়া থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে র‍্যাব। এ সময় জব্দ করা হয় একটি প্রাইভেটকার। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত আছেন।

সোমবার ওই এসআইকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

এর আগে শনিবার (২৬ জুন) রাত ২টার দিকে পটিয়া ভেল্লাপাড়া এলাকায় একটি প্রাইভেটকারসহ মাসুদ রানাকে আটক করা হয়। পরে রোববার দুপুরে তাকে কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।

পুলিশ জানিয়েছে, এসআই মাসুদ রানা পিবিআইয়ের কক্সবাজার জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন।

মামলার এজাহারে জানা যায়, পটিয়া ক্রসিংয়ের ভেল্লাপাড়া সেতু পয়েন্টে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় র‍্যাব-৭ এর একটি দল। এ সময় গাড়ির সিটের নিচ থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার এবং ওই এসআইকে আটক করা হয়। পরে রাতে গাড়ি ও ইয়াবাসহ তাকে পুলিশের কাছে দেয়া হয়। এরপর র‍্যাবের উপ-সহকারী পরিচালক মনিরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন।

ওসি দুলাল মাহমুদ বলেন, পিবিআই কক্সবাজার জেলার এসআই মাসুদ রানাকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর রোববার দুপুরে মামলা দিয়ে থানায় হস্তান্তর করে র‍্যাব। সোমাবার তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ