• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ১০৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ

সিসি নিউজ ডেস্ক ।। কঠোর লকডাউনের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ১০৬ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।

এসব কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে আটটি বিভাগীয় কমিশনারে কার্যালয়ে সংযুক্ত করে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা বৃহস্পতিবার থেকে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালন করবেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে সাত দিনের জন্য সারা দেশে কঠোর লকডাউন পালন করবে সরকার। এই সময় জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়া মানা।

লকডাউন বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সেই নির্দেশনার পর জনপ্রশাসন মন্ত্রণালয় ১০৬ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ